বিয়ে করলেন দীপিকা ও রনবীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
অবশেষে বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং ইতালিতে গাঁটছড়া বেঁধেছেন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সেলিব্রিটি এই যুগল বুধবার ইতালির লেক কোমোতে অনাড়ম্বরভাবে বিয়ে করেন।
বিয়ের ব্যাপারে তারকা দম্পতি এখনো কিছু বলেননি অথবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেননি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দীপিকা বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় নারী তারকা। তিনি হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় জনপ্রিয় তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন।
গত মাসে দীপিকা (৩২) ও রনবীর (৩৩) নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে তাদের বিয়ে হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এই যুগল ২০১৩ সাল থেকে প্রেম করছেন। তবে মানুষের কাছে তাদের সম্পর্কের কথা গোপন রাখেন।
নবদম্পতির বন্ধু ভারতীয় চলচ্চিত্র পরিচালক করন জোহর টুইট করে তাদের শুভেচ্ছা জানান। বুধবার তিনি টুইট বার্তায় বলেন, ‘খুব সুন্দর ও চমৎকার জুটি! সাবধান! নজর লেগে যেতে পারে! তোমাদের দুজনকে অভিনন্দন ! আমি তোমাদের ভালবাসি। তোমাদের বাকী জীবন ভালবাসা ও আনন্দে কাটুক!’
রনবীর ও দীপিকা চলতি বছরের গোড়ার দিকে ইতিহাস ভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেন। বিতর্কিত এই সিনেমাটি নিয়ে ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়।
ওই সিনেমায় দীপিকা একজন কিংবদন্তী হিন্দু রানীর চরিত্রে এবং রনবীর একজন মুসলিম বিজেতার চরিত্রে অভিনয় করেন। এদিকে ভারতীয় সুপারস্টার প্রিয়াংকা চোপড়া ও আমেরিকান সঙ্গীতশিল্পী নিক জোন্স আগামী মাসে ভারতে বিয়ে করতে যাচ্ছেন।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী







